News Flash

Image

নেশা সামগ্রী বিক্রি করতে এসে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ নেশা সামগ্রী বিক্রি করতে এসে জনতার হাতে আটক এক যুবক৷ ঘটনা বুধবার রাজধানীর  রামঠাকুর সংঘ  এলাকায়৷ এরপর খবর দেয়া হয় পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ৷ নেশা সামগ্রী বিক্রি করতে আশা যুবককে নিজেদের হেপাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন যাবত লালমাটিয়া সহ আশপাশের এলাকায় নেশা সামগ্রীর রমরমা চলছে৷ এতে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ৷ যুব সমাজ ধবংসের পথে যাচ্ছে৷ কিন্তু পুলিশ তাদের বাগে আনতে পারছে না৷ অবশেষে এদিন নজরে রেখে এক যুবককে আটক করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ টি ব্রাউন সুগারের কৌটা৷ আটক যুবকের নাম অভি সাহা, বাড়ি সুভাষনগর এলাকায়৷ সে জানায় বনকুমারীর এক ব্যক্তি তাকে এই নেশা সামগ্রী পৌঁছে দিতে বলেন৷ বিনিময়ে ২০০ টাকা পাবে সে৷ আর তা দিতে এসেই জনতার হাতে আটক হয় অভি৷ এলাকার সুজিত নামে এক ব্যক্তির কাছে এই নেশা সামগ্রী পৌঁছে দিতে এসেছিল অভি৷ একই সঙ্গে আটক করা হয় বাইক৷

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top