News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়া সম্পর্কে আরএসএস কী ভাবছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হাইকোর্টের বক্তব্য ঃ মনমোহন বৈদ্য
Image

কানহাইয়া সম্পর্কে আরএসএস কী ভাবছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হাইকোর্টের বক্তব্য ঃ মনমোহন বৈদ্য

Manmohan Vaidya RSSনয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কানহাইয়া সম্পর্কে আরএসএস কী ভাবছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জামিনের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টে বক্তব্য | শুক্রবার কানহাইয়া কুমারকে ইঁদুরের সঙ্গে তুলনা করে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য| রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে| বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় সে| তিহার জেল থেকে জেএনইউ ফিরে মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে দেয় কানহাইয়া| এরই প্রেক্ষিতে আরএসএস-এর সর্বভারতীয় প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য বলেছেন, `কানহাইয়ার ভাষণ কোনও প্রতিক্রিয়া দেওয়ার উপযুক্ত নয়|’
উল্লেখ্য, নিম্ন আদালতে জামিন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্নের পর, বৃহস্পতিবার বিকেলে তিহাড় জেল থেকে ছাড়া পান কানহাইয়া কুমার | বুধবার কানহাইয়া কুমারের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রানি তাঁর রায়ে বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে| ফলে কানহাইয়া সরাসরি দেশ-বিরোধী স্লোগান দেওয়া বা দেশ-বিরোধী কাজকর্মে যুক্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না| তবে ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে যে ধরনের স্লোগান উঠেছে, তাকে বাক্‌স্বাধীনতার অধিকার বলে মেনে নেওয়া যায় না| বিচারপতির মতে, ছাত্রসমাজের একাংশের মধ্যে এক ধরনের বিষক্রিয়ার সংক্রমণ ঘটেছে| তার প্রতিবিধানে ধাপে ধাপে চিকিত্সার প্রয়োজন রয়েছে| কানহাইয়ার ক্ষেত্রে তিনি প্রাথমিক ভাবে হালকা প্রতিষেধক দিতে চান বলেই শর্তসাপেক্ষে জামিন দিচ্ছেন বলে জানিয়েছেন বিচারপতি|
এদিন ওই কথার ইঙ্গিত দিয়ে মনমোহন বৈদ্য বলেন, কমিউনিস্টদের দেখে সেই ইঁদুরের কথা মনে পড়ছে| এ কথা বলে তিনি একটি গল্পও বলেছেন| বৈদ্য বলেছেন, `একটি ইঁদুর একবার রাস্তায় একটা টুপি পেল| ওই টুপি পরে বাজারে গিয়ে হাততালি দিতে শুরু করল| ইঁদুর দাবি করল, তার টুপি রাজার থেকেও ভালো| প্রহরীরা সে কথা শুনে রাজাকে জানাল| রাজা ওই ইঁদুরকে দরবারে আনার নির্দেশ দিলেন| কিন্তু দরবারে গিয়েও ইঁদুর একই কথা বলল| রাজা বিরক্ত হয়ে টুপি কেড়ে নিতেই ইঁদুর চিত্কার করে বলল, রাজা ভিখারি তাই আমার টুপি নিয়ে নিয়েছে| এ কথা শুনে রাজা টুপি ফেরত দিলেন| তখন ইঁদুর বলল, রাজা আমাকে ভয় পেয়ে টুপি ফেরত দিয়েছে|’ এই গল্প শুনিয়ে বৈদ্য বলেছেন, কমিউনিস্টদের হচ্ছে এই হাল|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top