ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। রোমহর্ষকর ম্যাচ। তাতে ১ রানে জয় পেলো অমরপুর মহকুমা। তবে জয় পেয়েও লাভ হলো না অমরপুর মহকুমার। প্লেট এর ‘বি’ গ্রুপ থেকে সাব্রুম এবং আমবাসা মহকুমা সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয়। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে অমরপুর মহকুমা এক রানে জয় পেলেও খোয়াই মহকুমার সুজিৎ চন্দ্র দেব সকলের নজর কেড়ে নেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমরপুর মহকুমা ১৪৮ রান করে। দলের পক্ষে রীতেশ দাস ৯১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, মনোজ দাশগুপ্ত ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, ঋতম দাস ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। খোয়াই এর পক্ষে সুজিৎ চন্দ্র দেব (৩/২৭) এবং নিশি কান্ত দেবনাথ (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুজিৎ চন্দ্র দেবের দুরন্ত লড়াই সত্বেও খোয়াই এর ইনিংস থেমে যায় ১ রান আগে। দলের পক্ষে সুজিৎ ৯০ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬ এবং অভিরাজ বিশ্বাস ৬৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। অমরপুরের পক্ষে গোপাল দাশগুপ্ত (৪/৩৭) এবং সুব্রত চক্রবর্তী (৪/৪৮) সফল বোলার।

জয় পেয়েও সেমিফাইনাল অধরা অমরপুর মহকুমার
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















