News Flash

  • Home
  • খেলা
  • জয় পেয়েও সেমিফাইনাল অধরা অমরপুর মহকুমার
Image

জয় পেয়েও সেমিফাইনাল অধরা অমরপুর মহকুমার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। রোমহর্ষকর ম্যাচ। তাতে ১ রানে জয় পেলো অমরপুর মহকুমা। তবে জয় পেয়েও লাভ হলো না অমরপুর মহকুমার। প্লেট এর ‘‌বি’ গ্রুপ থেকে সাব্রুম এবং আমবাসা মহকুমা সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয়। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে অমরপুর মহকুমা এক রানে জয় পেলেও খোয়াই মহকুমার সুজিৎ চন্দ্র দেব সকলের নজর কেড়ে নেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমরপুর মহকুমা ১৪৮ রান করে। দলের পক্ষে রীতেশ দাস ৯১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, মনোজ দাশগুপ্ত ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, ঋতম দাস ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। খোয়াই এর পক্ষে সুজিৎ চন্দ্র দেব (‌৩/‌২৭) এবং নিশি কান্ত দেবনাথ (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুজিৎ চন্দ্র দেবের দুরন্ত লড়াই সত্বেও খোয়াই এর ইনিংস থেমে যায় ১ রান আগে। দলের পক্ষে সুজিৎ ৯০ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬ এবং অভিরাজ বিশ্বাস ৬৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। অমরপুরের পক্ষে গোপাল দাশগুপ্ত (‌৪/‌৩৭) এবং সুব্রত চক্রবর্তী (‌৪/‌৪৮) সফল বোলার। ‌‌ ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top