News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
Image

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং সদ্য নির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতাকে সমন জারি করেছে ত্রিপুরার খোয়াই জেলা আদালত। আগামী ২২ জুন তাঁদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খোয়াই জেলা আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, ২০২১ সালে খোয়াইয়ে একটি নির্দিষ্ট মামলায় তৃণমূল কংগ্রেসের ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতে পেশ করা হয়। সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষ এবং তাঁদের সমর্থকদের বিরুদ্ধে খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে অসদাচরণ এবং থানায় ভাঙচুরের চেষ্টা করার অভিযোগ ওঠে। ঘটনার পর পুলিশ একটি মামলা দায়ের করে এবং মামলাটি খোয়াইয়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পেশ করা হয়। মামলার নথি পর্যালোচনার পর আদালত অভিযোগের প্রাথমিক ভিত্তি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এই মামলায় অভিযুক্ত ব্রাত্য বসু হাইকোর্টে আবেদন করেছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ব্রাত্য বসু ছাড়া বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসেই আদালত সমন জারি করেছিল এবং অভিযুক্তদের ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুসারে আগামী ২২ জুন খোয়াই জেলা আদালতে তাঁদের উপস্থিত থাকার কথা।

উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় নিজেদের সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে একাধিক রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছিল। সেই সময় দলের শীর্ষ নেতৃত্বের রাজ্য সফরকে ঘিরেই এই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

এদিকে, আদালতের সমন জারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top