News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে ১ কোটি ক্ষতিপূরণের দাবি মৃতার পরিবারের, রায় স্থগিত হাইকোর্টের
Image

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে ১ কোটি ক্ষতিপূরণের দাবি মৃতার পরিবারের, রায় স্থগিত হাইকোর্টের

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.) : নদীয়ার হাঁসখালি ধর্ষণ ও খুনের মামলায় নয়া মোড়। নির্যাতিতার পরিবারের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হল রাজ্য সরকারের কাছে। এই মর্মে হাইকোর্টে মামলাও করা হয়েছে। সোমবার মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। নির্যাতিতার আইনজীবী ও রাজ্য সরকার এই দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাইকোর্ট শুনানি স্থগিত রাখে।

মৃতার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি এদিন আদালতে জানান, সিবিআই এই মামলার তদন্ত করছে। তাদের তরফে চার্জশিট পেশ করা হয়েছে। তবে মৃতার পরিবারের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন জানান হয়েছে।
আইনজীবী আদালতকে আরও জানান, রাজ্য সাধারণত ৫ লাখ টাকা দেয়। তবে তাঁদের তরফে সুপ্রিম কোর্টের একটা রায় উল্লেখ করে ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর আবেদন জানানো হয়।

Releated Posts

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026
Scroll to Top