News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেট অধিবেশনের সূচনা ৩১ জানুয়ারি; কাজের দিন ২৭টি, চলবে ৬ এপ্রিল পর্যন্ত
Image

বাজেট অধিবেশনের সূচনা ৩১ জানুয়ারি; কাজের দিন ২৭টি, চলবে ৬ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে ৩১ জানুয়ারি, মঙ্গলবার। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে বাজেট অধিবেশন চলবে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। এবারের বাজেট অধিবেশনে স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে।

সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে। বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অবধি ছুটি থাকবে।

প্রসঙ্গত, এ বছর একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, বছর ঘুরলেই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। এমন সমস্ত হাইভোল্টেজ রাজনৈতিক অগ্নিপরীক্ষার আগে, নির্মলা সীতারমণের অর্থ দফতরের সামনে ২০২৩ বাজেট অন্যতম বড় চ্যালেঞ্জ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top