News Flash

Image

অসমের চুড়াইবা‌ড়ি‌তে ছয় লক্ষা‌ধিক টাকার মাদক কফ সিরাফ উদ্ধার, ধৃত এক

বাজারিছড়া (অসম), ২৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি ওয়াচপোস্টের পুলিশ দলের অভিযানে একটি ছয় চাকার কন্টেইনার লরি থেকে কমপক্ষে ছয় লক্ষ টাকার নেশাযুক্ত এসকাফ ব্র্যান্ডের কফ সিরাফ উদ্ধার হয়েছে। মাদক কফ সিরাপ পাচারের অভিযোগে ল‌রি চালক মুকেশ যাদব (৩৩)-‌কে পুলিশ গ্রেফতার করে‌ছে।

ঘটনার ব্যাপারে পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ বেলা প্রায় দেড়টা নাগাদ এস ০১ এমসি ০৩৭৬ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাচ্ছিল। কিন্তু চুড়াইবাড়ি আন্তঃরাজ্য সীমান্তে পুলিশের নাকা পয়েন্টে গাড়িকে আটক করে তাতে তালা‌শি চালান কর্তব্যরত পুলিশকর্মীরা। তালাশি চালিয়ে লরি‌তে বোঝাই ইলেকট্রনিক সামগ্রীর আড়াল থে‌কে ১,২৮০ শিশি নেশাজাতীয় কফ সিরার এসকাফ উদ্ধার হয়। এগুলির বাজারমূল্য কমপক্ষে ছয় লক্ষ টাকা হ‌বে বলে তাঁর ধারণা।

পুলিশ অফিসার দাস জানান, কফ সিরাপ পাচারের অভিযোগে বিহারের বেগুসরাই জেলার একাম্বার বাসিন্দা কনটেইনারের চাল‌ক মুকেশ যাদবকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে সু‌নি‌র্দিষ্ট আইনের ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top