ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল। টানা ৫ ম্যাচে জয় পেয়ে খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো শুভেনজিৎ সিনহার মেয়েরা। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১০-০ গোলে কার্যত বিধ্বস্ত করে কিল্লার মইথুলুং বাড়ি স্কুলকে। হ্যাটট্রিক সহ ৯ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো শ্রীয়া দেব। ম্যাচের শুরু থেকেই মিথুলুং বাড়ি দলের ফুটবলারদের বোতলবন্দি করে আক্রমণ করতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে যদি হালকা মেজাজে না খেলতো তাহলে ব্যবধান আরও বাড়তো। ম্যাচের ৪,১৯,২০,২৮,৩৭,৪২,৪৯, ৫৯ এবং ৬০ মিনিটে গোল করে শ্রীয়া। ৫৭ মিনিটে মারিনা জমাতিয়া ১ টি গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ৪-০ গোলে। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে ৬ দলীয় ওই আসর।

শ্রেয়ার ৯ গোল, খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে স্পোর্টস স্কুলের জয় অব্যাহত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















