News Flash

  • Home
  • খেলা
  • শ্রেয়া‌র ৯ গোল, খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে স্পোর্টস স্কুলের জয় অব্যাহত
Image

শ্রেয়া‌র ৯ গোল, খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে স্পোর্টস স্কুলের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল। টানা ৫ ম্যাচে জয় পেয়ে খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো শুভেনজিৎ সিনহার মেয়েরা। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১০-‌০ গোলে কার্যত বিধ্বস্ত করে কিল্লার মইথুলুং বাড়ি স্কুলকে। হ্যাটট্রিক সহ ৯ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো শ্রীয়া দেব। ম্যাচের শুরু থেকেই মিথুলুং বাড়ি দলের ফুটবলারদের বোতলবন্দি করে আক্রমণ করতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে যদি হালকা মেজাজে না খেলতো তাহলে ব্যবধান আরও বাড়তো। ম্যাচের ৪,১৯,২০,২৮,৩৭,৪২,৪৯, ৫৯ এবং ৬০ মিনিটে গোল করে শ্রীয়া। ৫৭ মিনিটে মারিনা জমাতিয়া ১ টি গোল করে।  বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ৪-‌০ গোলে। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে ৬ দলীয় ওই আসর। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top