News Flash

  • Home
  • দিনের খবর
  • শিয়ালদহ-হাওড়া সেকশন সহ দেশ জুড়ে বাতিল ২৮৭ ট্রেন
Image

শিয়ালদহ-হাওড়া সেকশন সহ দেশ জুড়ে বাতিল ২৮৭ ট্রেন

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি দেশ জুড়ে ২৮৭ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। শুক্রবার দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ শিয়ালদহ-হাওড়া সেকশনে চলাচলকারী বহু ট্রেনও বাতিল থাকবে।

নানা কারনে আজ ২৭ জানুয়ারি দেশ জুড়ে ২৮৭ লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এর মধ্যে রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কিছু কাজের জন্য অনেক লাইনে কিছু ট্রেন বাতিল করেছে রেল। পাশাপাশি কুয়াশার কারণেও বহু ট্রেন বাতিল হচ্ছে শুক্রবার। ভারতীয় রেলের তরফে শুক্রবার জানান হয়েছে, আজ দেশ জুড়ে ২৮৭ লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েচে । এবং ৪৪ ট্রেনের যাত্রাপথের পরিবর্তন এবং ৪০ ট্রেনের গতিপথ ছোট করা হয়েছে। একাধিক রাজ্যের মধ্যে চলাচলকারী ট্রেনও রয়েছে এর মধ্যে। পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গে চলাচলকারী একাধিক ট্রেন রয়েছে বাতিলের তালিকায়। আসুন দেখে নিই সেই তালিকা। শিয়ালদহ সেকশনের কিছু ট্রেনও থাকবে বাতিল।

পশ্চিমবঙ্গে বাতিল ট্রেন গুলির মধ্যে ০৩০৮৫ আজিমগঞ্জ জং- নলহাটি জং লোকাল। যা রাত ১০টা ২৫ মিনিটে আজিমগঞ্জ ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে নলহাটি পৌঁছনোর কথা। মুর্শিদাবাদ ও বীরভূমের সংযোগকারী ট্রেনটি শুক্রবার বাতিল থাকবে। নলহাটি থেকে আজিমগঞ্জ আসার একটি ট্রেনও বাতিল থাকবে। সকাল ৭টা ৫ মিনিটে আসানসোল ছেড়ে বোকারো স্টিল সিটির যাওয়া ট্রেনটিও বাতিল হয়েছে। শিয়ালদহ- আজমেঢ় এক্সপ্রেসও বাতিল থাকবে।

শিয়ালদহ মেন ও সাউথ সেকশনের ও কতগুলি ট্রেন বাতিল। আবার হাওড়া থেকে কর্ড লাইনে চলাচলকারী কয়েকটি ট্রেন বাতিল থাকবে। আপ ও ডাউনে তিন জোড়া নৈহাটি লোকাল ও রানাঘাট- নৈহাটি লোকাল। নামখানা ও লক্ষীকান্তপুর লোকালও বাতিল থাকবে। হাওড়া কর্ড লাইনের হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর লোকাল বাতিল থাকবে। বেশ কয়েকটি কর্ড লাইনের বর্ধমান লোকালও বাতিল থাকবে। ব্যান্ডেল-বর্ধমান লোকালটিও বাতিল রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের একটি হাওড়া-আমতা লোকালও বাতিল রয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top