News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির আট শহিদ সেনার পরিবারকে এক কোটি টাকা দেবে সরকার
Image

দিল্লির আট শহিদ সেনার পরিবারকে এক কোটি টাকা দেবে সরকার

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : দায়িত্ব পালনে শহিদ হওয়া দিল্লির আট সেনার পরিবারকে এক কোটি টাকা করে সম্মানিক দেবে দিল্লি সরকার। এই শহিদ সেনারা সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, হোমগার্ডসহ অন্যান্য বিভাগে কর্মরত ছিলেন।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, শহিদ দীনেশ কুমার, জয়ন্ত যোশী, মহাবীর, রাধেশ্যাম, প্রবীণ কুমার, ভারত সিং, নরেশ কুমার এবং পুনীত গুপ্তের পরিবারকে প্রত্যেককে এক কোটি টাকা করে দেওয়া হবে। ভবিষ্যতেও যদি তাদের কোন প্রয়োজন হয়, দিল্লি সরকার সর্বদা তাদের সাথে আছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এখন পর্যন্ত আমাদের দেশের ব্যবস্থা খুবই খারাপ ছিল। সৈন্যরা শহিদ হওয়ার পর তাদের পরিবারকে জিজ্ঞেস করার কেউ ছিল না। দিল্লিতে সরকার গঠনের পর, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শহীদদের পরিবারকে সাহায্য করতে এবং তাদের সম্মান দেওয়ার জন্য প্রত্যেককে এক কোটি করে সম্মানিক দেওয়া হবে।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top