News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় চিনা নববর্ষের অনুষ্ঠান রক্তাক্ত; বন্দুকবাজের হামলায় হত অন্তত ১০, আহত ৯
Image

আমেরিকায় চিনা নববর্ষের অনুষ্ঠান রক্তাক্ত; বন্দুকবাজের হামলায় হত অন্তত ১০, আহত ৯

বেজিং, ২২ জানুয়ারি (হি.স.): চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান হল রক্তাক্ত। আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জখম হয়েছেন ৯। শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে মন্টেরে পার্কে জড়ো হয়েছিল বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হতেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে বন্দুকবাজের হামলা শুরু হয়।

তবে এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলের দখল নিয়েছে পুলিশ। আহতদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে এবং কেন গুলি চালানোর ঘটনা ঘটল তা জানতে আরও সময় লাগবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top