News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩৮,৮০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে মহারাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
Image

৩৮,৮০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে মহারাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৩৮,৮০০ কোটি টাকার কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই দিন মহারাষ্ট্রে মেট্রো রেললাইনের ২এ এবং ৭ নম্বর অংশটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, সাতটি নিকাশি প্রকল্প এবং কংক্রিটের রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে তোলার একটি প্রকল্পের শিলান্যাস হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে।

প্রধানমন্ত্রী ‘মুম্বাই ১ মোবাইল অ্যাপ’ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (এনসিএমসি)-এর সূচনা করবেন। অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ভ্রমণ বা যাতায়াত আরও সহজ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মেট্রো স্টেশনগুলির প্রবেশ পথে এই অ্যাপ ব্যবহারযোগ্য এবং ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এর সাহায্যে টিকিটও কেনা যাবে।

অন্যদিকে, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (এনসিএমসি) প্রাথমিকভাবে মেট্রো করিডরগুলিতে ব্যবহারযোগ্য। পরে তা বাস ও লোকাল ট্রেনে সফরের ক্ষেত্রেও কাজে লাগানো যাবে বলে ঘোষণা করা হয়েছে। এই ব্যবস্থায় যাত্রীদের একাধিক কার্ড বা নগদ অর্থ নিয়ে যাতায়াত করার প্রয়োজন হবে না। এনসিএমসি কার্ডটির সাহায্যে দ্রুত তা এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে সফর করা যাবে। বুধবার পিআইবি সূত্রে এ খবর জানা গিয়েছে।

Releated Posts

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top