News Flash

  • Home
  • দেশ
  • ৪ মাস পর ফের শুরু হবে চারধাম যাত্রা, উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ান ঠিক নয় : পুষ্কর সিং ধামি
Image

৪ মাস পর ফের শুরু হবে চারধাম যাত্রা, উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ান ঠিক নয় : পুষ্কর সিং ধামি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াতে বারণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার তিনি বলেছেন, ৪ মাস পর ফের শুরু হবে চারধাম যাত্রা, তাই উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ান ঠিক নয়। জোশিমঠের পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন পুষ্কর সিং ধামি। পরে তিনি বলেছেন, ৪ মাস পর শুরু হবে চরধাম যাত্রা। তাই উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে মিথ্যা গুজব ছড়ানো ঠিক নয়। দূর থেকে পরিস্থিতি সম্পর্কে অনুমান করা উচিত নয় মানুষের।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও বলেছেন, আমরা জোশীমঠের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়মিত পর্যালোচনা করছেন। শীঘ্রই আমাদের কাছে রিপোর্ট থাকবে এবং সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ধামি বলেছেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। কোনও রাজনৈতিক বিষয় নয়। সকলকে এগিয়ে আসা উচিত এবং এর সমাধান খুঁজে পেতে সহায়তা করা উচিত।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top