News Flash

Image

হাসিমারায় জনসংযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার, ১৭ জানুয়ারি (হি স)। আলিপুরদুয়ারে পৌঁছে মঙ্গলবার জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচন উপলক্ষে মেঘালয় সফরে যাবেন তিনি। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে তিনি হাসিমারায় আসেন। এই সফরে তাঁর সঙ্গে আছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাসিমারায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন মমতা- অভিষেক। মুখ্যমন্ত্রী দুঃস্থদের হাতে তুলে দেন বস্ত্র।

হাসিমারায় মালাঙ্গীর ‘বনবাংলো’তে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল রওনা দেবেন মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূল চেয়ারপার্সন এবং সবুজ শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, মেঘালয়ে তৃণমূল জোর দিয়েছে মহিলা এবং যুব ভোটে।

এরপরে আগামী ১৯ জানুয়ারি তাঁরা ফিরবেন আলিপুরদুয়ারে। ওই দিন সুভাষিনি’র চা বাগান মাঠে কর্মসূচি রয়েছে তাঁর। আছে সভাও। সূত্রের খবর, এই মাসেই ত্রিপুরা সফর করবেন বঙ্গের মুখ্যমন্ত্রী। সভা করবেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেও।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top