News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহার্ঘ ভাতা বঞ্চনার অভিযোগ তুলল জুটমিলের কর্মচারীরা
Image

মহার্ঘ ভাতা বঞ্চনার অভিযোগ তুলল জুটমিলের কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷  মহার্ঘ ভাতা বঞ্চনা শিকার জুট মিল কর্মচারীরা৷ এই অভিযোগ তুলে ভোটের মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করল জুট মিলের কর্মচারীরা৷ তাদের অভিযোগ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিন শতাংশ মহার্ঘ ভাতা যথারীতি মিললেও ইদানিং পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ার পরেও এম ডি সন্তোষ দাস বঞ্চিত করে চলেছেন জুট মিলের কর্মীদের৷ এ বিষয়ে এমডির সাথে কথা বললে তিনি জানান, বেতন ভাতার উৎস হলো উৎপাদন৷ রাজ্য সরকার নাকি বলেছেন যেহেতু জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে আছে তাই কোন মহার্ঘ ভাতা দেওয়া হবে না৷ এমডির এই ধরনের কথা সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তারা৷ তাদের দাবি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পুরোপুরি মহার্ঘ ভাতা তাদের মিটিয়ে দিতে হবে৷ কারণ চক্রান্ত করে মিথ্যা তথ্য হিসেবে রাজ্য সরকারের কাছে তুলে ধরেছেন বেতন ভাতার উৎস হলো উৎপাদন৷ এমডি মিথ্যা কথার উপর ভিত্তি করে রাজ্য সরকার এখন মহার্ঘ ভাতা থেকে বঞ্চনা করছে তাদের৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top