নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ মহার্ঘ ভাতা বঞ্চনা শিকার জুট মিল কর্মচারীরা৷ এই অভিযোগ তুলে ভোটের মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করল জুট মিলের কর্মচারীরা৷ তাদের অভিযোগ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিন শতাংশ মহার্ঘ ভাতা যথারীতি মিললেও ইদানিং পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ার পরেও এম ডি সন্তোষ দাস বঞ্চিত করে চলেছেন জুট মিলের কর্মীদের৷ এ বিষয়ে এমডির সাথে কথা বললে তিনি জানান, বেতন ভাতার উৎস হলো উৎপাদন৷ রাজ্য সরকার নাকি বলেছেন যেহেতু জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে আছে তাই কোন মহার্ঘ ভাতা দেওয়া হবে না৷ এমডির এই ধরনের কথা সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তারা৷ তাদের দাবি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পুরোপুরি মহার্ঘ ভাতা তাদের মিটিয়ে দিতে হবে৷ কারণ চক্রান্ত করে মিথ্যা তথ্য হিসেবে রাজ্য সরকারের কাছে তুলে ধরেছেন বেতন ভাতার উৎস হলো উৎপাদন৷ এমডি মিথ্যা কথার উপর ভিত্তি করে রাজ্য সরকার এখন মহার্ঘ ভাতা থেকে বঞ্চনা করছে তাদের৷

মহার্ঘ ভাতা বঞ্চনার অভিযোগ তুলল জুটমিলের কর্মচারীরা
Tags:
Releated Posts
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…
রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…
সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…


















