News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘সেরে উঠছি, খুব তাড়াতাড়ি মাঠে ফিরব’ দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন ঋষভ পন্থ
Image

‘সেরে উঠছি, খুব তাড়াতাড়ি মাঠে ফিরব’ দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন ঋষভ পন্থ

মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.) : ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন ঋষভ পন্থ। সোমবার টুইট করে জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন তিনি। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।

প্রসঙ্গত, দেরাদুনের গাড়ি দুর্ঘটনার পরে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন পন্থ। পরে তাঁকে মুম্বইয়ে উড়িয়ে এনে পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।
সোমবার মুম্বইয়ের হাসপাতাল থেকেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। পন্থ বলেন, “সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।”

পন্থের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে বিসিসিআই। সেই জন্য ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন ঋষভ। টুইট করে তিনি বলেছেন, “বিসিসিআই, জয় শাহ ও সমস্ত সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সকলের সঙ্গে দেখা হবে।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top