News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীত ছাড়াই গঙ্গাসাগরে পুণ্যস্নান, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
Image

শীত ছাড়াই গঙ্গাসাগরে পুণ্যস্নান, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি পেল বাংলা। ১৪ এবং ১৫ জানুয়ারি রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন। ফলে বছর ঠান্ডা ছাড়াই গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান। মাঘ মাসের প্রথম সপ্তাহ কাটবে গরমেই। কিছুটা মনখারাপ পুণ্যার্থীদের। এদিকে তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে।

১৯৬৯ সালে ১৪ জানুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। এই রেকর্ডও শনিবার ভেঙে গিয়েছে। এর আগে ২০০০ সালে ১৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। এতদিন পর্যন্ত এটাই ছিল বিগত ৩০ বছরের উষ্ণতম জানুয়ারি। এদিকে, রবিবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি।

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরেই ভোরে দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে যাবে। মকর স্নানের সময়ও রবিবার গঙ্গাসাগর সহ উপকূলে দৃশ্যমানতা অত্যন্ত কম রয়েছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top