নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ কোনো বাড়ি কিংবা দোকানে নয়৷ এবার সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে৷ ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে৷ জানা গেছে, বৃহস্পতিবার বিবেকানন্দের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠান শেষে যার যার বাড়ি ফিরে যান৷ রাতের অন্ধকারে কোন এক সময় বিদ্যালয়ের মিড ডে মিল এর স্টোর রুমের দরজার তালা ভেঙে রুমে মজুদ থাকা দুটি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়৷ শুক্রবার সাত সকালে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পরে পুলিশ ঘটনাটি সরজমিনে চাক্ষুষ করে একটি চুরির মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে৷ বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার একাংশ মানুষজন সূত্রে খবর উক্ত বিদ্যালয়ের চারপাশে মাদক সেবনকারী সহ একাংশ সমাজদ্রোহিদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সুকলের শিক্ষক শিক্ষিকাররা সহ বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসা ছাত্র-ছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় গোটা এলাকাজুড়ে ছিঃ ছিঃ রব উঠছে৷ সেই সাথে পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ণ উঠতে শুরু করছে ইতিমধ্যেই জনমনে৷

তেলিয়ামুড়ায় বিবেকানন্দ দ্বাদশ সুকলে দুঃসাহসিক চুরি
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















