News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিবেকানন্দ দ্বাদশ সুকলে দুঃসাহসিক চুরি
Image

তেলিয়ামুড়ায় বিবেকানন্দ দ্বাদশ সুকলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷  কোনো বাড়ি কিংবা দোকানে নয়৷ এবার সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে৷ ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে৷ জানা গেছে, বৃহস্পতিবার বিবেকানন্দের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠান শেষে যার যার বাড়ি ফিরে যান৷ রাতের অন্ধকারে কোন এক সময় বিদ্যালয়ের মিড ডে মিল এর স্টোর রুমের দরজার তালা ভেঙে রুমে মজুদ থাকা দুটি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়৷ শুক্রবার সাত সকালে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পরে পুলিশ ঘটনাটি সরজমিনে চাক্ষুষ করে একটি চুরির মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে৷ বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার একাংশ মানুষজন সূত্রে খবর উক্ত বিদ্যালয়ের চারপাশে মাদক সেবনকারী সহ একাংশ সমাজদ্রোহিদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সুকলের শিক্ষক শিক্ষিকাররা সহ বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসা ছাত্র-ছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় গোটা এলাকাজুড়ে ছিঃ ছিঃ রব উঠছে৷ সেই সাথে পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ণ উঠতে শুরু করছে ইতিমধ্যেই জনমনে৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top