নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ মেলা মানুষের মধ্যে সংহতিবোধ সৃষ্টি যেমন করে তেমনি গ্রামীণ সংস্ক’তির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নেয়৷ তাছাড়াও গ্রামীণ মেলার মাধ্যমে রোজগারের সুুযোগও সৃষ্টি হয়৷ আজ আনন্দনগরের সুুলতান শাহ দরগা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী আয়োজিত সংহতি মেলার উদ্বোধন করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল একথা বলেন৷ তিনি বলেন, মেলা মানেই মিলন উৎসব৷ মানুষে মানুষে সংহতির বাতাবরণ৷ বাণিজ্যিক আদান প্রদান ও স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময় হয়৷ আমাদের একতাকে সমৃদ্ধ করে৷ অনুষ্ঠানে কারামন্ত্রী সকলকে ৫ দিনব্যাপী মেলার আনন্দ উপভোগ করার আহ্বান জানান৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুকলি প’ায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ স্বাগত ভাষণ দেন ডুকলি ব্লকের বিডিও স্বরূপ কুমার পাল৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং ডুকলি প’ায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই সংহতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দনগর গ্রামপ’ায়েত প্রধান শীলা বণিক, পশ্চিম আনন্দনগর গ্রামপ’ায়েত প্রধান সুুকুমার সরকার, শ্রীনগর গ্রামপ’ায়েতের প্রধান ভজন পাল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য ভুলন সাহা প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মলয় লোধ৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সত্যনিষ্ঠা সাংস্ক’তিক সংস্থার শিল্পীগণ৷ ৫দিনব্যাপী সংহতি মেলা উপলক্ষে আয়োজিত হবে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷ মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনীস্টলও খোলা হয়েছে৷

সুুলতান শাহ দরগা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী সংহতি মেলার উদ্বোধন
Tags:
Releated Posts
দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ
,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…
শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…
খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের
তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…
টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা
কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…


















