News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুুলতান শাহ দরগা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী সংহতি মেলার উদ্বোধন
Image

সুুলতান শাহ দরগা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী সংহতি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷  মেলা মানুষের মধ্যে সংহতিবোধ সৃষ্টি যেমন করে তেমনি গ্রামীণ সংস্ক’তির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নেয়৷ তাছাড়াও গ্রামীণ মেলার মাধ্যমে রোজগারের সুুযোগও সৃষ্টি হয়৷ আজ আনন্দনগরের সুুলতান শাহ দরগা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী আয়োজিত সংহতি মেলার উদ্বোধন করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল একথা বলেন৷ তিনি বলেন, মেলা মানেই মিলন উৎসব৷ মানুষে মানুষে সংহতির বাতাবরণ৷ বাণিজ্যিক আদান প্রদান ও স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময় হয়৷ আমাদের একতাকে সমৃদ্ধ করে৷ অনুষ্ঠানে কারামন্ত্রী সকলকে ৫ দিনব্যাপী মেলার আনন্দ উপভোগ করার আহ্বান জানান৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুকলি প’ায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ স্বাগত ভাষণ দেন ডুকলি ব্লকের বিডিও স্বরূপ কুমার পাল৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং ডুকলি প’ায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই সংহতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দনগর গ্রামপ’ায়েত প্রধান শীলা বণিক, পশ্চিম আনন্দনগর গ্রামপ’ায়েত প্রধান সুুকুমার সরকার, শ্রীনগর গ্রামপ’ায়েতের প্রধান ভজন পাল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য ভুলন সাহা প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মলয় লোধ৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সত্যনিষ্ঠা সাংস্ক’তিক সংস্থার শিল্পীগণ৷ ৫দিনব্যাপী সংহতি মেলা উপলক্ষে আয়োজিত হবে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷ মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনীস্টলও খোলা হয়েছে৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top