News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত চার মহিলা সহ পাঁচ
Image

পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত চার মহিলা সহ পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷  রবিবার কল্যানপুর বাজারের সাপ্তাহিক হাটে বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত পাঁচজন নারী পুরুষ৷ অন্যদিকে সাপের কামড়ে আহত এক মহিলা৷ এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কল্যাণপুর বাজারে হঠাৎ একটি পাগলা কুকুর এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পথচারী সাধারণ মানুষদের কামড়াতে থাকে৷ কোন কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তিনজন মহিলা সহ এক অটোচালককে এলোপাতাড়ি কামড়িয়ে রক্তাক্ত ও গুরুতরভাবে আহত করে৷  রাস্তায় লুটিয়ে পড়ে কুকুরের কামড়ে আক্রান্ত মহিলারা৷  পথচারীরা ঘটনাটি অনুধাবন করে সাথে সাথেই কল্যাণপুর হাসপাতালে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসে৷ আহতদের মধ্যে শেফালী দাস (৪২), অঙ্গনওয়াড়ি কর্মী, স্বপ্ণা দেব পাল (৩৬) আশা কর্মী, মধু শীল (৩৫) অটোরিকশা চালক, শৈলবালা দাস (৫২) মহিলার পায়ে ছয়টি সেলাই করতে হয়েছে৷ তাদের সবাইকে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পড়ন্ত বেলায় পাগলা কুকুর হামলে পড়ে কল্যাণপুর বাজার লাগোয়া বাতেখা গ্রামে৷ অনেক গরু ছাগলকে কামড়িয়ে শেষ পর্যন্ত সুকল পড়ুয়া ছাত্রী দিয়া দেবনাথ (১৬) কে আক্রমণ করে আহত করে৷
অন্যদিকে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে আহত এক মহিলা৷ ঘটনাটি কল্যানপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রামে৷ আহত মহিলার নাম মঞ্জু দাস (৩৬) তাকেও আশঙ্কাজনক অবস্থায় কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গোটা ঘটনায় কল্যাণপুর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top