নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ রবিবার কল্যানপুর বাজারের সাপ্তাহিক হাটে বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত পাঁচজন নারী পুরুষ৷ অন্যদিকে সাপের কামড়ে আহত এক মহিলা৷ এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কল্যাণপুর বাজারে হঠাৎ একটি পাগলা কুকুর এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পথচারী সাধারণ মানুষদের কামড়াতে থাকে৷ কোন কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তিনজন মহিলা সহ এক অটোচালককে এলোপাতাড়ি কামড়িয়ে রক্তাক্ত ও গুরুতরভাবে আহত করে৷ রাস্তায় লুটিয়ে পড়ে কুকুরের কামড়ে আক্রান্ত মহিলারা৷ পথচারীরা ঘটনাটি অনুধাবন করে সাথে সাথেই কল্যাণপুর হাসপাতালে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসে৷ আহতদের মধ্যে শেফালী দাস (৪২), অঙ্গনওয়াড়ি কর্মী, স্বপ্ণা দেব পাল (৩৬) আশা কর্মী, মধু শীল (৩৫) অটোরিকশা চালক, শৈলবালা দাস (৫২) মহিলার পায়ে ছয়টি সেলাই করতে হয়েছে৷ তাদের সবাইকে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পড়ন্ত বেলায় পাগলা কুকুর হামলে পড়ে কল্যাণপুর বাজার লাগোয়া বাতেখা গ্রামে৷ অনেক গরু ছাগলকে কামড়িয়ে শেষ পর্যন্ত সুকল পড়ুয়া ছাত্রী দিয়া দেবনাথ (১৬) কে আক্রমণ করে আহত করে৷
অন্যদিকে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে আহত এক মহিলা৷ ঘটনাটি কল্যানপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রামে৷ আহত মহিলার নাম মঞ্জু দাস (৩৬) তাকেও আশঙ্কাজনক অবস্থায় কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গোটা ঘটনায় কল্যাণপুর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷

পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত চার মহিলা সহ পাঁচ
Tags:
Releated Posts
দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ
,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…
শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…
খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের
তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…
টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা
কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…


















