News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে আহত দুই
Image

প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে আহত দুই

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ আমতলী থানাধীন কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে মারপিটকে কেন্দ্র করে এক মহিলা সহ দুই ব্যক্তি আহত হয়েছেন৷ সংশ্লিষ্ট ঘটনাটি আমতলী থানায় জানানো সত্ত্বেও অভিযুক্তরা এলাকায় বুক ফুলিয়ে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
পুরানো বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারপিটের ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তি আহত হয়েছেন৷ বুধবার বিকেলে আমতলী থানাধীন কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব সংলগ্ণ এলাকায় এই ঘটনাটি ঘটে৷ প্রাপ্ত সংবাদে প্রকাশ পুরানো বিবাদকে কেন্দ্র করেই বুধবার বিকেলে কাঁঠালতলী রবীন্দ্রনাথ ক্লাব এলাকার কমল দাস ওরফে রাজু মদমত্ত হয়ে প্রতিবেশী স্বপন দাসের ছেলে সুব্রত দাসকে মারার উদ্দেশ্যে তার বাড়িতে যান৷ এই সময় সুব্রত বাজারে ছিলেন৷ সুব্রতকে না পেয়ে সুব্রতর মা সন্ধ্যা দাসকে এলোপাথারি কিল, চড় ও লাথি মারতে থাকে৷ এর আগে সন্ধ্যা দাসের ছোট ছেলেকেও প্রচন্ড মারধর করে কমল দাস ওরফে রাজু৷
এই ঘটনায় সন্ধ্যা দাস গুরুতর আহত হন৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিন জিবি হাসপাতালে আহত সন্ধ্যা দাসের বড় ছেলে সুব্রত দাস এ ঘটনা জানান৷
এদিন আহত সন্ধ্যা দাসের বড় ছেলে সুব্রত দাস জানান, কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব এলাকার কাজল কান্তি দাসের গুণধর পুত্র কমল দাস ওরফে রাজুর বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ জানানো হয়৷ কিন্তু কাজল কান্তি দাসের গুণধর পুত্র রাজু সংশ্লিষ্ট এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে৷ সন্ধ্যা দাসের গোটা পরিবারকে কেটে বস্তায় ঢুকিয়ে ড্রেইনে ফেলে রেখে দেবে বলেও হুমকি দিচ্ছে এলাকার কুখ্যাত কমল দাস ওরফে রাজু৷ এই রাজুর নামে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top