News Flash

  • Home
  • দিনের খবর
  • নিখোঁজের ২দিন পর প্রতিবেশীর বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার বিশেষভাবে সক্ষম নাবালিকার দেহ
Image

নিখোঁজের ২দিন পর প্রতিবেশীর বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার বিশেষভাবে সক্ষম নাবালিকার দেহ

বাসন্তী, ৬ জানুয়ারি (হি. স.) : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে খুনের পর দেহ লোপাটের চেষ্টা। প্রতিবেশীর বাড়ির মাটি খুঁড়ে গর্ত থেকে উদ্ধার দেহ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর আমঝাড়ায় নিখোঁজের ২দিন পর প্রতিবেশীর বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হল বিশেষভাবে সক্ষম নাবালিকার দেহ । মৃত নাবালিকার বাবার দাবি, তাঁর মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। খুনের আগে করা হয়েছে ধর্ষণ। এই ঘটনা ইতিমধ্যে দুইজনকে আটক করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তাদের জেরা করে এই ঘটনা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

রোজকার মতো বুধবার বিকালে ফিরেছিল স্কুল থেকে। বাড়িতে খাওয়া-দাওয়াও করেছিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি বাসন্তী থানা এলাকার এক বিশেষভাবে সক্ষম নাবালিকার। প্রাথমিকভাবে পরিবারের সন্দেহ ছিল ঠিকমতো হাঁটতে না পারার কারণে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। জালও ফেলা হয় পুকুরে। খোঁজ মেলেনি নাবালিকার । মেয়ের খোঁজে গুনিনের বাড়িও গিয়েছিল পরিবারের সদস্যরা। তবে মেলেনি ফল। অবশেষে ঘটনার দুই দিন পর প্রতিবেশীর বাড়ি থেকে খোঁজ মিলল ওই চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর। প্রতিবেশীর বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ির মেঝেতে পোঁতা ছিল ওই পড়ুয়ার দেহ। মেয়ের খোঁজ না পেয়ে আগেই বাসন্তী থানার শিমুলতলা পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিল নাবালিকার পরিবার। অবশেষে বহু খোঁজাখুঁজির পর আজ ওই গ্রামের এক প্রতিবেশীর বাড়ির ঘরের মেঝের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত নাবালিকার বাবার দাবি, তাঁর মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। খুনের আগে করা হয়েছে ধর্ষণ। এই ঘটনা ইতিমধ্যে দুইজনকে আটক করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগ উঠলেও ময়নাতদন্তের পরেই গোটা ঘটনা পরিষ্কার হবে বলে দাবি পুলিশের। ঘটনা প্রসঙ্গে বাসন্তী থানার তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, “বাড়ির লোকের কাছ থেকেই প্রথম আমরা ওই নাবালিকার নিখোঁজ থাকার কথা জানতে পেরেছিলাম। পরবর্তীতে পাড়ার লোকের সঙ্গেও কথা বলি। ঘটনার তদন্ত শুরু করি। আজ এলাকা থেকেই ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই আমরা ২ জনকে আটক করেছি। ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনা প্রসঙ্গে মৃতার মা বলেন, “আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছিল। তারপর ভাত খায়। বিকালে ওর টিউশন ছিল। সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর খোঁজ মেলেনি। আমরাও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। কিন্তু খোঁজ পাইনি। আশেপাশে সকলের বাড়ি জোর খোঁজ চলে। ও ছোট থেকেই ভাল হাঁটতে পারত না। তাই আমরা ভাবি পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। পুকুরেও জাল ফেলা হয়েছিল। সারারাত খোঁজ ফেলা হয় কিন্তু, কোথাও খোঁজ মেলেনি। গুনিনের বাড়িও গিয়েছিলাম। তাঁর কথা মতোও খোঁজ চলে। তবে সন্ধান মেলেনি। আজ ওর লাশ উদ্ধার হল। আমরা এ ঘটনার বিচার চাই। আমি চাই ওদের ফাঁসি হোক।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top