News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাঁচ জোড়া ট্রেন বাতিল, পথ পরিবর্তন এবং নিউ তিনসুকিয়া ও তাম্বারামের মধ্যে স্পেশাল ট্রেন
Image

পাঁচ জোড়া ট্রেন বাতিল, পথ পরিবর্তন এবং নিউ তিনসুকিয়া ও তাম্বারামের মধ্যে স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ৬ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়িতে নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত পাঁচ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি উত্তর রেলওয়ের আম্বালা ক্যান্ট-লুধিয়ানা জংশন সেকশনের শম্ভু-রাজপুরা জংশনের মধ্যে এবং পূর্ব-মধ্য রেলওয়ের সোনপুর ডিভিশনের দিনকার গ্রাম সিমারিয়া স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য কয়েকটি ট্রেন বিদ্যমান রুট থেকে পথ পরিবর্তন করবে।

অন্যদিকে, মকর সংক্রান্তি উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে নিউ তিনসুকিয়া ও তাম্বারামের মধ্যে উভয় দিক থেকে একটি ট্রিপের জন্য একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনটি বিশেষত দেশের দক্ষিণ অংশ থেকে যাতায়াতকারী ভ্রমণকারী এবং অন্য দক্ষিণগামী ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীদের সাহায্য করবে।

যে সকল ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে, ৭ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭১০/১৫৭০৯ নম্বর নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ১৫৭০৩/১৫৭০৪ নম্বর নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ১৫৭৭৭/১৫৭৭৮ নম্বর নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জংশন-নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস, ০৫৭৪৯/০৫৭৫০ নম্বর নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার, ০৫৭৫১/০৫৭৫২ নম্বর নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার বাতিল থাকবে।

এছাড়া যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি, ৭ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৬৭ নম্বর গান্ধীধাম-কামাখ্যা এক্সপ্রেস ট্রেন দানাপুর-পাটলিপুত্র-হাজিপুর-শাহপুর পাটোরি-বারাউণী-কাটিহার হয়ে পথ পরিবর্তন করবে। ৯ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৩২৮১ নম্বর ডিব্রুগড়-রাজেন্দ্র নগর টার্মিনাল এক্সপ্রেস ট্রেন খাগারিয়া-সাব্দালপুর-মুঙ্গের-কিউল-মোকামা হয়ে পথ পরিবর্তন করবে।

যে স্পেশাল ট্রেন চলবে তা হল, ০৬০৭৩ নম্বর তাম্বারাম-নিউ তিনসুকিয়া সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি তাম্বারাম থেকে ৮ জানুয়ারি (২০২৩) ১০.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১০ জানুয়ারি ১৯.৩৫ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৬০৭৪ নম্বর নিউ তিনসুকিয়া-তাম্বারাম সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি নিউ তিনসুকিয়া থেকে ১১ জানুয়ারি ২০.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৪ জানুয়ারি ০৫.৪৫ ঘণ্টায় তাম্বারাম পৌঁছবে। এই স্পেশাল ট্রেনে দুটি এসি ৩-টিয়ার, ১৩টি স্লিপার ক্লাস, ছয়টি জেনারেল সিটিং ও দুটি গার্ড কাম লাগেজ ভ্যান সহ মোট ২৩টি কোচ থাকবে। এই রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন বলে প্রেসবার্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top