News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আদালতে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস, বিঁধলেন অমিত শাহ
Image

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আদালতে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস, বিঁধলেন অমিত শাহ

আগরতলা, ৫ জানুয়ারি (হি. স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আদালতে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের রায় বের হতেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ভূমি পূজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা ঘিরে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাম মন্দির ইস্যুতে এভাবেই কংগ্রেসকে বিঁধেছেন। তাঁর ঘোষণা, ২০২৪ সালের ১ জানুয়ারি গগনচুম্বী রাম মন্দির তৈরি মিলবে।

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দীর্ঘ সময় আদালতে শুনানি চলেছে। বিজেপি-র নির্বাচনী ইস্তেহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি ছিল। কিন্তু, প্রথম মোদী সরকারের জমানায় ওই প্রতিশ্রুতি পূরণ সম্ভব। কিন্তু, দ্বিতীয় মোদী সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হওয়ার পর সুপ্রিম কোর্টে রাম মন্দির ইস্যুতে চূড়ান্ত ফয়সালা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এরপরই সেখানে ভূমি পূজন এবং রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গেছে।আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কংগ্রেস-কে নিশানা করে বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়া উচিত। কিন্তু, কংগ্রেস দীর্ঘ বছর আদালতে ওই মামলা ঝুলিয়ে রেখেছিল। সুপ্রিম কোর্টে রাম মন্দির নির্মাণ নিয়ে রায় বের হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজনের উদ্যোগ নিয়েছেন। অমিত শাহ আজ ত্রিপুরাবাসীকে রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর দাবি, ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যায় গগনচুম্বী রাম মন্দির তৈরি মিলবে। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top