News Flash

  • Home
  • বিদেশ
  • আমাজনে বড় সংখ্যক কর্মী ছাঁটাই, উদ্বেগে কর্মীরা
Image

আমাজনে বড় সংখ্যক কর্মী ছাঁটাই, উদ্বেগে কর্মীরা

ওয়াশিংটন, ৫ জানুয়ারি (হি.স.): বড় সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে আমাজন। আগেই অবশ্য আমাজনের কর্মী ছাঁটাইয়ের কথা সংস্থার পক্ষ থেকে জানিয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে যত সংখ্যক কর্মী ছাঁটাই করার কথা হয়েছিল, তার থেকে আরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। বলা হচ্ছে, বিশ্ববাজারে মন্দার কারণেই এই ছাঁটাই। আমাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসি সংস্থার কর্মীদের কাছে এই পদক্ষেপের ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, আমাজন এবার ১৮০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। গত বছর থেকে এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। কার্যত আমাজনের কর্পোরেট পদ থেকেও এই ছাঁটাই পর্ব চলছে। তবে বেশিরভাগটাই আমাজনের খুচরা বিভাগ এবং নিয়োগ সংক্রান্ত বিভাগ থেকে হচ্ছে।

গত বছরের শেষের দিক থেকে অবশ্য বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা আমাজন তীব্র মন্দা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে। কারণ গত বছরের শেষের দিকে ই-কমার্স বৃদ্ধি পেয়েছে। আর তার পেছনে রয়েছে ক্রেতারা আবারও প্রাক মহামারী অভ্যাসে ফিরে গিয়েছে। বর্তমানে আমাজন পরীক্ষামূলক এবং অলাভজনক ব্যবসা গুলিকে কমিয়ে দিচ্ছে। আমাজন একটা সময় শুরু করেছিল অনলাইন বইয়ের দোকান, কিন্তু সেই ব্যবসারও কিছু অংশ তাঁরা বন্ধ করছে। তবে তাঁরা ক্লাউড কম্পিউটিং এবং বিজ্ঞাপন ব্যবসার পাশাপাশি ভিডিও স্ট্রিমিংয়ে কিন্তু বিনিয়োগ অব্যাহত রাখছে। তবে এত বড় ছাঁটাই এর ঘোষণায় কার্যত চরম উদ্বেগে কর্মীরা।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top