News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্থ
Image

ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্থ

দেরাদুন, ২ জানুয়ারি (হি.স.): আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন ঋষভ পন্থ। বাঁ-হাতি মারকুটে ব্যাটারের ভক্তদের স্বস্তি দিয়ে সোমবার একথাই জানাল দেরাদুনের ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, পন্থের লিগামেন্টের চিকিৎসা কোথায় করা হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

প্রসঙ্গত, পন্থ নববর্ষে পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরাখন্ডে যাওয়ার সময় তার গাড়ি রুরকির কাছে মহম্মদপুর জাটে হাইওয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পন্থ গুরুতর আহত হন, তাঁর গাড়িতেও আগুন লেগে যায়। বর্তমানে ঋষভ পন্থ হাসপাতালে স্থিতিশীল রয়েছেন।
এদিকে প্রতিদিন অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেটাই হচ্ছে না তাঁর। এই ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটারের পরিবার। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পন্থকে দেখতে এসেছেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, ক্রীড়া আধিকারিক থেকে শুরু করে অভিনেতা। কিন্তু লাগাতার এ ভাবে তাঁকে দেখতে লোক আসায় উদ্বিগ্ন পরিবার। পন্থের বিশ্রাম নিয়ে চিন্তা করছেন তাঁরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top