নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ অভয়নগর এলাকায় অটো দিয়ে বাড়ি ফেরার সময় কোন এক বিষয়কে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষ নামে এক অটো চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ আহত অটো চালক জিবিতে চিকিৎসাধীন৷
শুক্রবার রাতে অভয়নগর এলাকায় অটো দিয়ে বাড়ি ফেরার সময় কোন এক বিষয়কে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষ নামে এক অটো চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ এতে গুরুতর আহত হয় অটো চালক প্রসেনজিৎ ঘোষ৷ পরে এলাকাবাসীরা তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীদের খবর দেয়৷ দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ -কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ আহত অটো চালক প্রসেনজিৎ জানান, এদিন রাতের বেলা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের শরীরে ধাক্কা লাগে৷ তাতে ক্ষুদ্ধ যুবকরা অটো থামিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ সে আরো জানান, রাতের বেলা কুয়াশার কারণে সেই যুবকের শরীরে ধাক্কা লেগেছে৷ বিষয়টি না বুঝে মারধর শুরু করে উন্মুক্ত যুবকরা৷ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি৷

সংঘবদ্ধ হামলায় অভয়নগরে গুরুতর আহত অটো চালক
Tags:
Releated Posts
জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক
কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…


















