News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংঘবদ্ধ হামলায় অভয়নগরে গুরুতর আহত অটো চালক
Image

সংঘবদ্ধ হামলায় অভয়নগরে গুরুতর আহত অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷  অভয়নগর এলাকায় অটো দিয়ে বাড়ি ফেরার সময় কোন এক বিষয়কে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষ নামে এক অটো চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ আহত অটো চালক জিবিতে চিকিৎসাধীন৷
শুক্রবার রাতে অভয়নগর এলাকায় অটো দিয়ে বাড়ি ফেরার সময় কোন এক বিষয়কে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষ নামে এক অটো চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ এতে গুরুতর আহত হয় অটো চালক প্রসেনজিৎ ঘোষ৷ পরে এলাকাবাসীরা তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীদের খবর দেয়৷ দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ -কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ আহত অটো চালক প্রসেনজিৎ জানান, এদিন রাতের বেলা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের শরীরে ধাক্কা লাগে৷ তাতে ক্ষুদ্ধ যুবকরা অটো থামিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ সে আরো জানান, রাতের বেলা কুয়াশার কারণে সেই যুবকের শরীরে ধাক্কা লেগেছে৷ বিষয়টি না বুঝে মারধর শুরু করে উন্মুক্ত যুবকরা৷ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top