News Flash

  • Home
  • দেশ
  • এবার আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে নাগরাকাটায় আন্দোলন তৃণমূলের
Image

এবার আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে নাগরাকাটায় আন্দোলন তৃণমূলের

নাগরাকাটা, ৩০ ডিসেম্বর (হি.স.):  শিয়রে পঞ্চায়েত ভোট। এদিকে আবাস যোজনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ থামার কোন লক্ষনই নেই গ্রামগঞ্জে। পরিস্থিতি বেগতিক হতে পারে আঁচ করে এবারে দলীয় ঝান্ডা হাতেই পথে নামলো নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস। নতুন করে সমীক্ষা করে প্রকৃত দুঃস্থদেরই আবাস যোজনার তালিকাভুক্ত করার দাবিতে শুক্রবার বিডিও অফিসে জড়ো হন তৃণমূল নেতা-কর্মীরা। সঙ্গে ছিলেন আবাস বঞ্চিত জনতাও। বিডিওর কাছে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।
দলের ব্লক সভাপতি সঞ্জয় কুজুর জানান, গরিব মানুষের নাম বাদ পড়ে যাওয়ার ঘটনাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। তাতে কে তৃণমূল, কে সিপিএম আর কে বিজেপি এসব দেখার কোন অবকাশই নেই। কিছু প্রকৃত দুঃস্থর নাম আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে। প্রশাসনকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। নতুন করে সমীক্ষার দাবি জানানো হয়েছে। বিডিও বিপুল কুমার মণ্ডল জানান, যদি কোনও  প্রকৃত দুঃস্থর নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আবেদন করলে সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top