ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। ক্রিকেট অনুরাগীও জয়ের মধ্যে থেকে সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে নিয়েছে। আজ, শুক্রবার হারিয়েছে দশমিঘাট প্লে সেন্টারকে ঠিক ১০০ রানের ব্যবধানে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের। টস জিতে দশমিঘাট প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সুযোগ পায়ে পেয়ে ক্রিকেট অনুরাগী নির্ধারিত ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বেদব্রত বণিকের ৫৯ রান এবং সৃজন দেবের ৫১ রান উল্লেখযোগ্য। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে দশমীঘাট প্লে সেন্টার ৩৯ ওভার ১ বল খেলে ১১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ক্রিকেট অনুরাগীর সম্রাট চৌধুরী, বিনীত দাস ও সপ্তদ্বীপ ঘোষ দুটি করে উইকেট তুলে নিয়ে দশমীঘাটকে আটকে দেয়। দশমিঘাটের কৃষ ভৌমিক সর্বাধিক ৫৬ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। সপ্তদ্বীপ ঘোষ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

দশমীঘাটকে হারিয়ে ক্রিকেট অনুরাগীও অনূর্ধ্ব ১৩ সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















