News Flash

  • Home
  • খেলা
  •  অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে উত্তরাখণ্ডের কাছেও হারলো ত্রিপুরা
Image

 অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে উত্তরাখণ্ডের কাছেও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।আবারও পরাজিত ত্রিপুরা। এবার বড় ব্যবধানে। উত্তরাখন্ডের বিরুদ্ধে। ১৬০ রানে। শিমোগায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। কে এস সি এ নাভোলে মাঠে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত রাড়ের চাপে পড়ে হারলো ত্রিপুরা। অতিরিক্ত খাতে ত্রিপুরা বিপক্ষকে দেয় ৭১ রান। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তরাখন্ড অতিরিক্ত ৭১ রানের কঁাধে ভর দিয়ে ২৩৮ রান করে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে দলনায়ক শ্রীদ্রা ৫৭ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ (‌অপ:‌),নীহারিকা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০, অনণ্যা ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং করীনা ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭রান করে। ত্রিপুরার পক্ষে অঙ্কিতা তঁাতি ওরিয়া (‌৪ /‌৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। রাজ্যদল নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা ৭৮ বল খেলে ৪ টি বাউন্ডারির ২৫, দলনায়িকা অশ্মিতা দেবনাথ ৬৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং ভূমিকা নায়েক ২২ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। উত্তরাখন্ডের পক্ষে পি দানু (‌৩/‌১১) এবং অনণ্যা (‌২/‌১০) সফল বোলার। ১ জানুয়ারি ত্রিপুরা খেলবে বিদর্ভের বিরুদ্ধে।‌‌‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top