News Flash

  • Home
  • দেশ
  • আমেদাবাদে রওনা দিল প্রহ্লাদ মোদীর পরিবার
Image

আমেদাবাদে রওনা দিল প্রহ্লাদ মোদীর পরিবার

মহীশূর, ২৯ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে পরিবারের সঙ্গে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মহীশূরের জেএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রহ্লাদ মোদী মা হীরাবার অসুস্থতার কারণে একটি বিশেষ বিমানে এখান থেকে রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর মা বুধবার সকালে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছিল। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে গতকাল বিকেলে দিল্লি থেকে আহমেদাবাদ যান প্রধানমন্ত্রী। হাসপাতালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, হিরাবা মোদীর স্বাস্থ্যের এখন উন্নতি হচ্ছে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রহ্লাদ মোদী জানান, “আমাদের মায়ের স্বাস্থ্য স্থিতিশীল, আমি দু-এক দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব। এখন আমরা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে পৌঁছানোর সাথে সাথে আমি আমার মায়ের কাছে যাব এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেব।”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top