News Flash

  • Home
  • দেশ
  • নেল্লোরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখিত চন্দ্রবাবু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

নেল্লোরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখিত চন্দ্রবাবু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের নেল্লোরে রোড শো চলাকালীন পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পদপিষ্ট হয়ে বুধবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছিল ৭ জনের, পরে আরও একজনের মৃত্যু হয়। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার তিনি বলেছেন, “খুবই বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা, আমি ব্যথিত।”দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণা মত, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় ব্যথিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। তিনিও মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলার কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য প্রবল ভিড় হয়েছিল। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারই জেরে পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top