News Flash

  • Home
  • দেশ
  • বাসে বাড়তি ভাড়া নিলেই কড়া ব্যবস্থা, হাই কোর্টে হলফনামা জমা রাজ্য পরিবহণ দফতরের
Image

বাসে বাড়তি ভাড়া নিলেই কড়া ব্যবস্থা, হাই কোর্টে হলফনামা জমা রাজ্য পরিবহণ দফতরের

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : যাত্রীবাহী বাসে কোনও ভাড়া বাড়ানো হয়নি। কলকাতা হাই কোর্টে এই মর্মে হলফনামা জমা দিলেন পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত। তিনি জানান, চার বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি। অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় তা নিশ্চিত করা হবে। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি।

করোনাকালে বাস বন্ধ ছিল বহুদিন। তার ফলে আয় কমে বাসমালিক, বাসচালক এবং বাসকর্মীদের। তার উপর আবার ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজেলের দাম। সব মিলিয়ে বাস চালু শুরু হলেও আয় প্রায় তলানিতে ঢেকেছে বলেই দাবি। বহু ক্ষেত্রেই যাত্রীদের অভিযোগ, বেসরকারি বাস নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। তার ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা।

এমনই বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। সেই মামলাতেই রাজ্যের কাছে হলফনামা চেয়েছিল হাই কোর্ট। তাই হলফনামা জমা দিয়েছেন পরিবহণ দফতরের বিশেষ সচিব। সর্বনিম্ন ৭ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ৮ টাকা করে ভাড়া নেওয়ার কথা জানিয়েছে রাজ্য।

কয়েকদিন আগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেয় রাজ্য। সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করে পরিবহণ দফতর। হলফনামা দিয়ে আদালতে তিনি জানান, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে ভাড়া নির্ধারিত করেছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি। অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপ করতে রাজ্যের পরিবহণ সচিব এবং ডিরেক্টরকে বেশ কয়েক দিন আগে চিঠি পাঠিয়ে নির্দেশ দেন বিশেষ সচিব।

আদালতে পরিবহণ দফতরের বিশেষ সচিব জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। তাঁদের স্মরণ করানোর জন্য পাঠানো হয়েছে সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা। মামলকারীকে হাই কোর্টের নির্দেশ, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতে হবে। যদি মনে হয় এই নির্দেশের অন্যথা হচ্ছে প্রয়োজনে আদালত অবমাননার মামলা করা যেতে পারেন। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top