নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ ১২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে সরকার৷ খুশি কর্মচারী সমাজ৷ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বিশালগড় মহাকুমা কমিটি৷ মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সরকারকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ৷ সংগঠনের মহকুমা সম্পাদক অরূপ কুমার দেবনাথ বলেন এই সরকার কর্মচারী বান্ধব৷ কর্মচারীদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার৷ বর্তমানে কর্মচারীদের চাঁদা দিতে হয়না৷ রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলী হয়না৷ কোন হয়রানির শিকার হতে হয়না কর্মচারীদের৷ সভাপতি সুজিত ভৌমিক বলেন রাজ্য সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ এই সিদ্ধান্তে কর্মচারীদের পরিবার উপকৃত হবে৷ তাই টিআরকেএস বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে এদিন সরকারকে ধন্যবাদ জানানো হয়৷

ডিএ বূৃদ্ধি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল কর্মচারী সংঘ
Tags:
Releated Posts
আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…
ইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে ধর্মনগরে সিপিআই(এম)-এর তীব্র প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ মে : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশির ঘটনাকে কেন্দ্র…
গর্ভবতী নাবালিকা উদ্ধার, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবি
আগরতলা, ৩০ মে: ১০৯৮ চাইল্ড লাইনে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে পানিসাগর মহকুমার নয়দ্রোন এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী…
তীব্র গরমে বাড়ছে ডাবের চাহিদা, যোগান কম থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
আগরতলা, ৩০ মে : গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতিতে তৃষ্ণা মেটাতে এবং শরীরকে সতেজ রাখতে মানুষের…


















