News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিএ বূৃদ্ধি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল কর্মচারী সংঘ
Image

ডিএ বূৃদ্ধি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল কর্মচারী সংঘ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ ১২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে সরকার৷ খুশি কর্মচারী সমাজ৷ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বিশালগড় মহাকুমা কমিটি৷ মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সরকারকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ৷   সংগঠনের মহকুমা  সম্পাদক অরূপ কুমার দেবনাথ বলেন এই সরকার কর্মচারী বান্ধব৷ কর্মচারীদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার৷ বর্তমানে কর্মচারীদের চাঁদা দিতে হয়না৷ রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলী হয়না৷ কোন হয়রানির শিকার হতে হয়না কর্মচারীদের৷  সভাপতি সুজিত ভৌমিক বলেন  রাজ্য সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷  এই সিদ্ধান্তে কর্মচারীদের পরিবার উপকৃত হবে৷ তাই টিআরকেএস বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে এদিন সরকারকে ধন্যবাদ জানানো হয়৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top