News Flash

Image

উজান অসমের মরানে প্রবল শিলাবৃষ্টি, তীব্র শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন

ডিব্রুগড় (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মঙ্গলবার ভোর এবং সোমবার সন্ধ্যা ৬:০০টায় পর্যন্ত প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জবুথবু সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিককুল।

শীতকালীন মরশুমে অসমে এই প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মরানে প্রবল শিলাবৃষ্টির পর বেশিরভাগ অংশের সুবজ বিস্তৃতি বরফের চাদরে ঢেকে যায়। জাতীয় সড়কে বরফ জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। এছাড়া বহু একর চাষের জমির পাশাপাশি রাস্তাও সাদা কার্পেটে পরিণত হয়েছে। রাস্তায় বরফের পুরু স্তর যানবাহনের গতি ধীর করে দিয়েছে। তবে অসংখ্য মানুষ সাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রাস্তায় ভিড় করেন।

শিলাবৃষ্টির ফলে নাগরিকরা সুরক্ষিত থাকলেও গোটা অঞ্চলের মানুষ মনোময় সাদা বন্যাময় ছবি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে শুরু করে আনন্দ উপভোগ করেন৷

এদিকে রাজ্যের আবহাওয়া দফতর উত্তরপূর্বীয় রাজ্যগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top