News Flash

Image

মধ্যরাতে রঙিয়ার রাজপথে ডিজিপি ভাস্করজ্যোতির অভিযান

গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : মধ্যরাতে রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়কে আচমকা মদ্যপ যানবাহন চালক পাকড়াও অভিযান চালান অসমের পুলিশ-প্ৰধান ভাস্করজ্যোতি মহন্ত। রাজপথে একের পর এক যানবাহনের গতিরোধ করে খোদ মদ্যপ চালক এবং গাড়ির নথিপত্র তালাশি চালান তিনি।

রঙিয়া থানার পুলিশ যখন গুয়াহাটি-নলবাড়ি জাতীয় সড়কে চলমান গাড়িঘোড়াকে আটকে নথিপত্ৰ পরীক্ষা করছিল, তখন আচমকাই সেখানে গিয়ে হাজির হন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। নিজের হাতে ব্রিথ অ্যানালাইজার নিয়ে গাড়ি চালকদের পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। বহু যানবাহন আইন অমান্যকারী চালকদের জরিমানার পাশাপাশি বাতিল করা হয়েছে লাইসেন্স।

আসন্ন ইংরেজি নববৰ্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের জনসাধারণকে সজাগ হতে আহ্বান জানিয়েছেন পুলিশ-প্ৰধান ভাস্করজ্যোতি মহন্ত। মদ খেয়ে কোনওধরনের গাড়ি যেমন দু-চাকা, হালকা ও ভারি যানবাহন না চালাতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় সড়কে দাঁড়িয়ে বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ-প্রধানের সঙ্গে ছিলেন কামরূপ গ্রামীণ জেলার পুলিশ সুপার হিতেশচন্দ্ৰ রায়।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top