News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র! করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর
Image

চিনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র! করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): চিনে করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্ত দেখে দ্রুত তৎপর হল নরেন্দ্র মোদী সরকার। ভারতেও যাতে করোনার প্রকোপ না বাড়ে, তাই করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রমুখ।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নয়া চিনা উপরূপের ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে। ওডিশা এবং গুজরাটে মোট ৪ জনের দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ মিলেছে। ওমিক্রনের আগের রূপের মতোই এটিও তীব্র সংক্রামক বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top