News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার অপপ্রয়োগ বরদাস্ত নয়, কড়া বার্তা ধনখড়ের
Image

রাজ্যসভার অপপ্রয়োগ বরদাস্ত নয়, কড়া বার্তা ধনখড়ের

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কোনও অবস্থাতাতেই রাজ্যসভার অপপ্রয়োগ করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের অধিবেশন চলাকালীন দৃঢ়ভাবে এই বার্তা দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন ধনখড় রাজ্যসভার বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, “বিরোধী দলনেতার কাছে আমার আবেদন, আপনি সংশ্লিষ্ট সমস্ত নোটিশ দেখে নিন।” একইসঙ্গে চেয়ারম্যান জানান, সভার প্রত্যেক সদস্যের প্রতি তাঁর মনে অগাধ সম্মান রয়েছে।

প্রসঙ্গত, লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় কোনও নতুন বিষয় নয়। সেই সময় অনেকেই উত্তেজিত হয়ে পড়েন । কেউ নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে তর্ক জুড়ে দেন। আবার অনেকে ওয়েলে নেমে বিক্ষোভ, প্রতিবাদ দেখান। এদিনও অধিবেশন চলাকালীন সভার সদস্যরা নিজেদের জায়গায় উঠে দাঁড়িয়ে পড়েন। সেই সময় সময় চেয়ারম্যান তাঁদের বারবার বসার অনুরোধ করেন। একই অনুরোধ বিরোধী দলনেতাকেও করেন তিনি। তখনই ধনখড় বার্তা দেন, রাজ্যসভার মঞ্চের কোনওরকমের অপপ্রয়োগ তিনি বরদাস্ত করবেন না।
প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা বারবার আলোচনার দাবি জানিয়ে চলেছেন সংসদে। কিন্তু, সরকারপক্ষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। এমনকী, এদিনও রাজ্যসভার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা এ নিয়ে আলোচনার দাবি তোলেন। কিন্তু, চেয়ারম্যান সেই আবেদন বাতিল করে দেন। আর তারপরই প্রতিবাদে সরব হন বিরোধীরা। এরই প্রেক্ষিতে সাংসদদের আচরণ নিয়ে পালটা প্রশ্ন তোলেন চেয়ারম্যান।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top