করাচি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তান সুপার লিগ (পিসিএল) থেকে রাতারাতি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটার তৈরি হবে না| এমনই মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ ওয়াকার ইউনিস| পাকিস্তানের প্রাক্তন এই পেসার বলেছেন, `পিসিএলের আগে থেকেই অনেক বেশি প্রত্যাশা করা উচিত নয়| আইপিএল থেকে যেমন রোহিত-কোহলির মতো ক্রিকেটার উঠে এসেছে, পিসিএলে তা রাতারাতি সম্ভব নয়| এ জন্য তিন থেকে চার বছর সময় লাগবে| তবেই রোহিত-কোহলির মতো ক্রিকেটার উঠে আসবে|’
ওয়াকার আসন্ন এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে পাক স্কোয়াডে নির্বাচিত ক্রিকেটারদের পিসিএলে খেলানোর ওপর জোর দিয়েছেন| কিন্তু একইসঙ্গে তিনি বলেছেন, `বিষয়য়ি সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজিদের ওপরই নির্ভর করছে| কেননা, দলে কোন ক্রিকেটার থাকবে তা তাদের প্রয়োজন অনুসারে ফ্র্যাঞ্চাইজিগুলিই ঠিক করবে|’ এক্ষেত্রে বোর্ডের কী করণীয় তা তাঁর জানা নেই|
পিসিএল থেকে রাতারাতি কোহলি এবং রোহিতের মতো ক্রিকেটার তৈরি হবে না ঃ ওয়াকার ইউনিস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















