নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে শাসক দলে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে
শান্তিরবাজার মহকুমার মনুর কর্মী এলাকায় ক্ষোভ দেখা দিয়েছিল৷ শাসক দলের কর্মী শাহ আলম মিয়ার সঙ্গে পুরানো বিষয় নিয়ে বিক্ষুব্ধ সিপিএম নির্দল প্রার্থী গনি মিয়ার তীব্র বাদানুবাদ হয়৷ এমনকি, হাতাহাতির ঘটনাও ঘটে৷ গনি মিয়া সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ সিপিএম পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয়৷ জানা যায়, দীর্ঘদিন যাবৎ সিপিএম সমর্থকরা প্রাক্তন ভিলেজ কমিটির সদস্য আবুল মিয়ার বিরুদ্ধে পার্টি নেতৃত্বের কাছে লিখিতভাবে অভিযোগ করেন৷ তাকে মনোনয়ন না দেবার জন্যও সিপিএম অঞ্চল সম্পাদক বলরাম কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি৷ আবুল মিয়াকে পুনরায় প্রার্থী পদে মনোনয়ন দেওয়া হয়৷ তাতেই ক্ষোভের সূত্রপাত৷ এর জল গড়িয়েছে পার্টি অফিস পর্যন্ত শনিবার রাতে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে৷ এব্যাপারে মনু বাজার ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনায় পারদ তুঙ্গে৷
ভিলেজ ভোটে প্রার্থী মনোনয়নকে ঘিরে শান্তিরবাজারে সিপিএমেই ক্ষোভ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















