News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ত্রিপুরায় উপজাতি দলগুলি বুদ্বুদের মত হারিয়ে যায়, স্বার্থান্ধ রাজনীতি উপজাতিদের সর্বনাশ করেছে
Image

ত্রিপুরায় উপজাতি দলগুলি বুদ্বুদের মত হারিয়ে যায়, স্বার্থান্ধ রাজনীতি উপজাতিদের সর্বনাশ করেছে

৷৷ পরিতোষ বিশ্বাস ৷৷

রবিবার বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী বিশাল জনসমাবেশে স্বল্পকালীন ভাষণে বিজেপি সরকারের প্রশংসা করেছেন৷ তাঁর ভাষণে বলেছেন, সুবিধাবাদী রাজনীতি জনজাতিদের সবচেয়ে বেশী ক্ষতি করেছে৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্য আজ অনুধাবন করার সময় এসেছে৷ ত্রিপুরার উপজাতিদের নিয়ে একের পর এক রাজনীতি হয়েছে৷ কিন্তু, সমগ্র উপজাতি সমাজকে জাতীয় স্রোতে সামিল করা যায়নি৷ আজও তাঁরা পিছিয়ে আছে৷ আর এই পিছিয়ে থাকার পিছনে কারণ তাঁদের নিয়ে রাজনীতির স্বার্থবাদ খেলা৷ স্বাধীন ত্রিপুরার ডাক দিয়ে এরাজ্যের উগ্রপন্থীরা মানুষ খুন করেছে আর অর্থ লুট করেছে৷ মহম্মদ এরশাদ সরকারের আমলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছিল উগ্রপন্থীদের স্বর্গোদ্যান৷ এরশাদ সরকারের মদতে উগ্রপন্থীরা ত্রিপুরায় গণহত্যা চালিয়ে, অপহরণ করে মোটা টাকা লুট করে বাংলাদেশের নিরাপদ আশ্রয়ে চলে যেত৷ এইসব উগ্রপন্থীরা এই লুট করা অর্থে সুখভোগের রাজত্ব করত৷ এইভাবেই একের পর এক উপজাতি অংশের মানুষ জনজাতিদের উন্নয়নের নামে, স্বাধীনতার নামে ত্রিপুরার ভয়ানক সর্বনাশ করে গেছে৷ প্রধানমন্ত্রীর বক্তব্য আজকের সময়ে অর্থপূর্ণ৷ তিনি জানেন উগ্রপন্থীরা জনজাতিদের কল্যাণের জন্য মোটেই চিন্তিত ছিল না৷ তারা লুটতরাজ, রক্ত ঝরিয়ে টাকা আদায় এসব করে গিয়েছে৷ বিভিন্ন কায়দায় উপজাতিদের কথা বলে উপজাতিদেরই সর্বনাশ করেছে৷ আর এজন্যই এরাজ্যের উপজাতিদের একটা অংশ এখনও সেই অন্ধকারেই রয়ে গিয়েছেন৷
যারা উপজাতিদের দরদ দেখিয়ে ময়দানে আছেন তাঁরা কি একবারও ভেবেছেন উপজাতি মানুষের ভাষা এখনও অবহেলিত রয়েছে৷ এতকিছুর পরও এই ভাষার হরফ বিতর্কেরই অবসান হয়নি৷ সিপিআইএম ককবরকে বাংলাভাষার হরফের পক্ষে৷ ত্রিপুরার উপজাতিদের অবিসংবাদিত নেতা দশরথ দেবও তার প্রবন্ধে উপজাতিদের ককবরক ভাষায় বাংলা হরফের পক্ষে সওয়াল করেছেন৷ কিন্তু, না৷ আইএনপিটি, আইপিএফটি, টিএনভি এইসব দলগুলি রোমান হরফের পক্ষপাতি৷ সিপিআইএম দল যখন এডিসিতে ক্ষমতায় ছিল তখন ককবরক ভাষায় লক্ষ লক্ষ টাকার বই ছাপা হয়েছিল৷ পরবর্তী সময়ে আইপিএফটি ক্ষমতায় বসে ককবরক ভাষায় রোমান হরফ চালুর পদক্ষেপ নেয়৷ এইভাবে হরফের টানাপোড়েনে ককবরক ভাষা কার্যত আতুঁড় ঘর থেকেই বেরুতে পারছে না৷ অথচ বাংলা ও ককবরক ভাষা রাজ্য সরকারের স্বীকৃত ভাষা৷ এই দুটি ভাষাতে রাজ্য সরকারের কাজকর্ম চলতে পারে৷ কিন্তু, না৷ বাংলা ভাষাই যেখানে অবহেলিত সেখানে ককবরক ভাষার কথা বলে তো লাভ নেই৷ উপজাতি নেতারা উপজাতিদের জন্য মায়াকান্না করেন৷ ভোট বৈতরণী পাড় হতে যতটা না সচেষ্ট বাস্তবে তারা উল্টো পথেই হাটেন৷ যদি তা না হত তাহলে ককবরক ভাষা মাথা উঁচু করে দাঁড়াতে পারত৷ ত্রিপুরায় সিংহভাগ মানুষ বাংলায় কথা বলেন৷ উপজাতিরা বাংলা ভাষা জানেন৷ বাঙালীদের সিংহভাগ মানুষ ককবরক ভাষা জানেন না৷ যেই জাতির ভাষাই দূর্বল সেই জাতির মৌলিক অগ্রগতি কিভাবে হবে? বাংলা ভাষার জন্য কত তরুণ বুকের রক্ত ঢেলে দিয়েছে৷ তার ইতিহাস আছে৷ কিন্তু, ককবরক ভাষার জন্য উপজাতি অংশের নেতাদের নিষ্ক্রিয়তা উপজাতিদেরই পিছনে ঠেলেছে৷
রবিবার বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী যে বাস্তব কথা তুলে ধরেছেন এই বিষয়ে ভাববার তাগিদ আনবে৷ এতকাল বিভিন্ন ভাবে উপজাতিদের নিয়ে রাজনীতি হয়েছে৷ উপজাতিদের সুড়সুড়ি দিয়ে রাজনীতির ফায়দা নেয়ায় রাজ্যের সর্বনাশকেই ত্বরান্বিত করে৷ এত রক্ত, এত গণহত্যা, এত লুটতরাজের পরও উপজাতি দরদীরা আর কত খেলা করবেন৷ এই প্রশ্ণ আজ গুরুত্বপূর্ণ৷ সরলমতি উপজাতিদের ভাবাবেগকে পূঁুজি করে এরাজ্যে যারা রাজনীতি করেছেন তাঁরা তো হারিয়ে গিয়েছেন৷ উপজাতিরা তাদের বর্জন করেছে৷ কিন্তু, খেলা এখনও শেষ হয়নি৷ উপজাতিদের ভাগ্য নিয়ে নতুন করে যারা খেলতে চাইছে তারা ইতিহাসের শিক্ষাকে ভুলে গেলে ত্রিপুরাকে চরম বিপদের মুখে ঠেলে দেবেন৷ এটা নিশ্চয় জাতি উপজাতি কোনও অংশের মানুষেরই কাম্য নয়৷ (চলবে)

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top