News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের প্রতিবাদে বিজেপি
Image

প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের প্রতিবাদে বিজেপি

মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শনিবার সকালে মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনেতে একযোগে বিক্ষোভে শত শত বিজেপি কর্মী এবং নেতারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান মোড়ে জড়ো হয়েছিল এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পাকিস্তানের বিদেশমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করেন। এসময় তারা পাকিস্তানের বিদেশমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়।

বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে পুনেতে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং বলেন, “প্রধানমন্ত্রী মোদীজির বিরুদ্ধে বিলাওয়ালের করা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে দল দেশব্যাপী প্রতিবাদ করছে। আমরা তার মন্তব্যের তীব্র নিন্দা করছি।”

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিলাওয়াল ভুট্টো জারদারির করা “অপমানজনক” মন্তব্য সারা দেশে ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিজেপি সারা দেশে সমস্ত রাজ্যের রাজধানীতে বিক্ষোভ করছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top